প্রকাশিত হয়েছে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বার্ষিক প্রকাশনা ‘জামেয়া বার্ষিকী ২০২৫’

আজ ১০ ডিসেম্বর, রোজ বুধবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বার্ষিক প্রকাশনা ‘জামেয়া বার্ষিকী ২০২৫’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন সফলভাবে সম্পন্ন হয়েছে। মাদ্রাসা মাঠের উন্মুক্ত প্রান্তরে ছাত্র, শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের উপস্থিতিতে উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

বিশেষভাবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবদুল আলিম রেজভী এবং উপাধ্যক্ষ এটিএম লিয়াকত আলী।

প্রকাশনার প্রচ্ছদ এঁকেছেন মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাইসীর। প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সকলের পরিশ্রম, লেখকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের সাফল্যের জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অতিথিরা। এ ধরনের সৃজনশীল উদ্যোগ মাদ্রাসার সুনাম ও শিক্ষার্থীদের প্রতিভাকে উত্তরোত্তর সাফল্যমণ্ডিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

দ্য সুফি টাইমস প্রতিনিধি, চট্টগ্রাম।

সর্বশেষ

গত ১২ ডিসেম্বর, রোজ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম শাহানশাহ্ হযরত…

মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে গতকাল ১১ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজে…

লেখক: শাহজাদা সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী   পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে: “নিশ্চয়ই আল্লাহর অলিদের…

ঢাকার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর শাহ মুহাম্মদ সাইফুজ্জামান সাহেবের দায়িত্ব গ্রহণের ১ম…

আজ ১০ ডিসেম্বর, রোজ বুধবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বার্ষিক…

আওলদে রাসুল (দ.), আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.), প্রথিতযশা চিকিৎসক, সমাজসংস্কারক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাইজভাণ্ডারী তরিকার…

মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর অন্যতম প্রধান খলিফা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর…

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের মাইজভাণ্ডারী যুব ফোরাম’র উদ্যোগে আগামী ১১ ডিসেম্বর,…

আজ ৭ ডিসেম্বর, কুমিল্লা শহরে অবস্থিত বখশীয়া দরবার শরীফ’র বখশীয়া যুব ফোরাম’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী।…

গত ৫ ডিসেম্বর, রোজ শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাজাপুরা দরবার শরীফে ৩৪তম বাৎসরিক ওয়াজ মাহফিল…

বাংলাদেশের সুফি সংস্কৃতি চর্চার সংগঠন শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, চট্টগ্রাম’র…

আজ ৪ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার আযহার একাডেমী – বাংলাদেশ’র পক্ষ থেকে ৫জন আযহারী স্কলারের তত্ত্বাবধানে…