গত ২৬ নভেম্বর, রোজ বুধবার সিরাজগঞ্জের এনায়েতপুর দরবার শরীফে চতুর্থ গদিনশীন হিসেবে অভিষিক্ত হয়েছেন দরবারের প্রতিষ্ঠাতা খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহ.’র নাতি শাহ্ সুফি খাজা মুহাম্মদ গোলাম মেহেদী। তিনি বংশের তৃতীয় পুরুষ। পূর্ববর্তী গদিনশীন মরহুম খাজা কামাল উদ্দিন নূহ মিয়া সাহেবের পুত্র হিসেবে তিনি এই দায়িত্ব লাভ করেন।
দরবার শরীফ কমপ্লেক্সে লক্ষাধিক আশেক, ভক্ত, মুরিদের উপস্থিতিতে দরবার কর্তৃপক্ষের সকলের সম্মতিতে উক্ত অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য যে, ২৫ নভেম্বর রোজ মঙ্গলবার, দরবারের গদিনশীন হিসেবে দায়িত্বরত খাজা কামাল উদ্দিন নূহ মিয়া সাহেব ১০৩ বছর বয়সে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
দ্য সুফি টাইমস প্রতিনিধি, সিরাজগঞ্জ।