সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ‘আলোর পথে’র মাসিক মহিলা মাহফিল সম্পন্ন

গত ২৯ নভেম্বর রোজ শনিবার, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় “সন্তানের নৈতিক চরিত্র গঠনে মায়েদের ভূমিকা ও বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক মহিলা মাহফিল ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাহফিলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলেমা আরিফা বিল্লাহ। তিনি বলেন, “সন্তানের নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রে মা সর্বাধিক প্রভাবশালী ব্যক্তি। সন্তানের প্রথম শিক্ষালয় হলো তার মায়ের কোল। এজন্য একজন মালীকে যেভাবে চারাগাছের পরিচর্যার জন্য প্রয়োজনীয় জ্ঞান রাখতে হয় তেমনি একজন মাকে তার সন্তানের সঠিক পরিচর্যার জন্য সম্যক জ্ঞান রাখা খুবই জরুরী। মা যদি ইসলামী মূল্যবোধ সম্পর্কে জ্ঞাত থাকেন এবং তা চর্চা করেন তবে তিনি সন্তানকে আল্লাহভীরু, রাসুল (দ.) প্রেমিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। বর্তমান প্রযুক্তি ও তথ্য প্রবাহের যুগে সন্তানের নৈতিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে রয়েছে। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় মায়েদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

মাসরেখা সুলতানা মুক্তা ও জাকিয়া নাজনীন জেনী’র সঞ্চালনায় মাহফিলে কোরআন তেলাওয়াত করেন নুসফা খানম, নাতে রাসুল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন যথাক্রমে সাদিয়া আলম ও তাজনিয়া শাহজাহান শুভ্রা। মাহফিলের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নূরজাহান বেগম। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং মঙ্গল কামনায় দোয়া মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

সর্বশেষ

গত ১২ ডিসেম্বর, রোজ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম শাহানশাহ্ হযরত…

মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে গতকাল ১১ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজে…

লেখক: শাহজাদা সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী   পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে: “নিশ্চয়ই আল্লাহর অলিদের…

ঢাকার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর শাহ মুহাম্মদ সাইফুজ্জামান সাহেবের দায়িত্ব গ্রহণের ১ম…

আজ ১০ ডিসেম্বর, রোজ বুধবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বার্ষিক…

আওলদে রাসুল (দ.), আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.), প্রথিতযশা চিকিৎসক, সমাজসংস্কারক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাইজভাণ্ডারী তরিকার…

মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর অন্যতম প্রধান খলিফা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর…

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের মাইজভাণ্ডারী যুব ফোরাম’র উদ্যোগে আগামী ১১ ডিসেম্বর,…

আজ ৭ ডিসেম্বর, কুমিল্লা শহরে অবস্থিত বখশীয়া দরবার শরীফ’র বখশীয়া যুব ফোরাম’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী।…

গত ৫ ডিসেম্বর, রোজ শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাজাপুরা দরবার শরীফে ৩৪তম বাৎসরিক ওয়াজ মাহফিল…

বাংলাদেশের সুফি সংস্কৃতি চর্চার সংগঠন শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, চট্টগ্রাম’র…

আজ ৪ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার আযহার একাডেমী – বাংলাদেশ’র পক্ষ থেকে ৫জন আযহারী স্কলারের তত্ত্বাবধানে…