বাংলাদেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় দরবার বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা হজরত খাজাবাবা এনায়েতপুরী রহ. এর উরস দিবস উদযাপনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। অদ্য ২৬ নভেম্বর, রোজ বুধবার দরবারের গদিনশীন পীর আলহাজ্ব হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী সাহেব উরস দিবস নির্ধারণের এই আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন। ২০২৬ সালের ১৭, ১৮, ১৯ ও ২০ জানুয়ারি— রোজ শনি, রবি, সোম ও মঙ্গলবার— ৪ দিন ব্যাপী এই মহাপবিত্র উরস শরীফ অনুষ্ঠিত হবে। জাকের মঞ্জিলের ঐতিহ্য ও রেওয়াজ অনুযায়ী সারাদেশ থেকে অসংখ্য ভক্তবৃন্দ উক্ত উরসে শরীক হবেন। কুরআন খতম, জিকির আজকার, হামদ নাত পরিবেশন, ওয়াজ, মিলাদ, জেয়ারত, তবুরুক ইত্যাদি অনুষঙ্গ পালনের মাধ্যমে উরসটি সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন দরবারের ভক্তবৃন্দ। উল্লেখ্য যে, গত ৮ নভেম্বর দরবারের পক্ষ থেকে উরস দিবস নির্ধারণের জন্য ধার্যকৃত ২৬ নভেম্বর রোজ বুধবার আসর নামাজের পূর্বে সকল জাকেরান, আশেকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও ভক্তবৃন্দকে দরবারে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়। দ্য সুফি টাইমস প্রতিনিধি, ফরিদপুর।