আজ ৪ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার আযহার একাডেমী – বাংলাদেশ’র পক্ষ থেকে ৫জন আযহারী স্কলারের তত্ত্বাবধানে পরিচালিত অনলাইন একাডেমীর ৯ম অনলাইন কোর্স “আত তাসাউফ আল ইসলামী” ২য় পর্ব’র ঘোষণা দেয়া হয়েছে।
তাসাউফ, তাসাউফের মূলনীতি, তাসাউফের সুফল এবং তাসাউফ নিয়ে ভুল ধারণার সংশোধন বিষয়ে ক্লাস নিবেন শায়খ সাইফুল আযম আযহারী, শায়খ গোলাম কিবরিয়া আযহারী, শায়খ নুরুন্নাবী আযহারী এবং শায়খ সাইফুল ইসলাম আযহারী।
২০২৬ সালের ২ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা ঘোষণা করা হয়েছে। ২ দিন পরেই, অর্থাৎ ৪ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।