শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা ’২৫

বাংলাদেশের সুফি সংস্কৃতি চর্চার সংগঠন শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, চট্টগ্রাম’র উদ্যোগে প্রথমবারের মতো মহান বিজয় দিবস উপলক্ষে অভ্যন্তরীণ সাংস্কৃতিক প্রতিযোগিতা ’২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শাহেন শাহে সিরিকোট ইসলামী সাংস্কৃতিক ফোরামের সদস্যরা ১১ ডিসেম্বরের মধ্যে ভিডিও রেকর্ডকৃত দেশাত্মবোধক সঙ্গীতটি হোয়াটসঅ্যাপে পাঠানোর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা স্মারক রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন এবার‌ই প্রথম হলেও এর ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তারা। ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি শায়ের মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, “এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের মহান বিজয় দিবসকে সামনে রেখে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশীয় সংস্কৃতির চর্চা সামাজিক ও সাংস্কৃতিক পর্যায়ে ছড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য।”

দ্য সুফি টাইমস প্রতিনিধি, চট্টগ্রাম।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত