বায়তুশ শরফের ষান্মাসিক গবেষণা জার্নাল ‘মাজাল্লাহ আয্-যিকর ওয়া আল-ফিকর’-এর জন্য লেখা আহ্বান

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও গবেষণা প্রতিষ্ঠান বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত পিয়ার-রিভিউড (Peer-reviewed) ষাণ্মাসিক গবেষণা জার্নাল ‘মাজাল্লাহ আয্-যিকর ওয়া আল-ফিকর’ (مجلة الذكر و الفكر)-এর চতুর্থ সংখ্যার (জুলাই-ডিসেম্বর ২০২৬) জন্য গবেষণালব্ধ প্রবন্ধ আহ্বান করা হয়েছে। ইসলামি চিন্তাধারা, দর্শন, ইতিহাস ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক গবেষণাপত্র জমা দেওয়ার জন্য দেশ-বিদেশের গবেষক ও পণ্ডিতদের অনুরোধ জানানো হয়েছে।

ভাষাগত মাধ্যম ও বিষয়বস্তু:
জার্নালটিতে বাংলা, ইংরেজি ও আরবি—এই তিন ভাষাতেই উচ্চমানসম্পন্ন গবেষণা প্রবন্ধ গ্রহণ করা হয়। ইসলামি ফিকহ, সুফিবাদ, ইসলামি অর্থনীতি, সমাজবিজ্ঞান, তুলনামূলক ধর্মতত্ত্ব এবং মুসলিম বিশ্বের সমসাময়িক সমস্যার সমাধানমূলক গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হয়।
প্রবন্ধ জমা দেওয়ার

নিয়মাবলি:
গবেষকদের তাদের প্রবন্ধগুলো জার্নালের নির্ধারিত মানদণ্ড ও নীতি অনুসরণ করে জমা দিতে হবে। প্রতিটি প্রবন্ধ অবশ্যই মৌলিক হতে হবে এবং অন্য কোনো প্রকাশনায় ইতিপূর্বে প্রকাশিত হওয়া চলবে না। পিয়ার-রিভিউ কমিটির যাচাই-বাছাই ও অনুমোদনের পরই প্রবন্ধগুলো প্রকাশের জন্য চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
আগ্রহী গবেষকগণ প্রবন্ধ জমা দেওয়ার নিয়মাবলি, ফ্রন্ট সেটিং এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠানের দাপ্তরিক ওয়েবসাইট ভিজিট করতে পারেন। বিস্তারিত তথ্য ও পূর্ববর্তী সংখ্যাগুলো দেখা যাবে এই লিঙ্কে: https://baitushsharaf.org/publication/Az-zikr-Wal-Fikr
উল্লেখ্য, বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে জ্ঞানচর্চা ও ইসলামি গবেষণায় বিশেষ ভূমিকা পালন করে আসছে। এই জার্নালটি সেই ধারাবাহিকতায় একাডেমিক মহলে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত