গতকাল ২৯ নভেম্বর রোজ শনিবার, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত স্বতন্ত্র প্রতিষ্ঠান আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের প্রথম সভা দিদার মার্কেটস্থ বোর্ডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ.ক.ম আকবর হোসেন।
সভায় ট্রাস্ট কতৃর্ক পরিচালিত শতাধিক মাদ্রাসার তালিকা বোর্ড চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। আনজুমানের সকল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম এ বোর্ডের অধীনে পরিচালিত হবে বলে জানান তিনি।
বোর্ডের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে একাধিক উপ-কমিটি গঠন ও এর কার্যপরিধি নির্ধারণের পর বোর্ডের চেয়ারম্যন এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের মাধ্যমে ট্রাস্ট পরিচালিত সকল মাদ্রাসা সম্পূর্ণ ডিজিটালাইজ করা এবং মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিভুক্তিকরণের জন্য পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
বোর্ডের সচিব অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন পরিচালিত উক্ত সভায় উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আবদুল হামিদ, যুগ্ধ্যামসচিব অধ্যাপক মুহাম্মদ গোফরান, ট্রাস্ট প্রতিনিধি অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, জামেয়ার চেয়ারম্যান আবুল মহসিন মো: ইয়াহিয়া খান, জামেয়া দরসে নেযামীর নাযেমে আ’লা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, জামেয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দীন, হালিশহর তৈয়্যবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী, ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়ার উপাধ্যক্ষ আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. মো: সাজ্জাতুল ইসলাম।
দ্য সুফি টাইমস প্রতিনিধি, চট্টগ্রাম।