আজিমপুর দায়রা শরীফের ৭ম পুরুষ শাহ সুফী সাইয়্যেদ আহমাদুল্লাহ (জুবায়ের)’র ঈসালে সওয়াব মাহফিল আগামীকাল

 

রাজধানীর সুফি সাধনার অন্যতম প্রাচীন কেন্দ্র আজিমপুর দায়রা শরীফের ৭ম পুরুষ, বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত শাহ সুফী সাইয়্যেদ আহমাদুল্লাহ (জুবায়ের) রহমাতুল্লাহি আলাইহির ঈসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল ১২ জুন, ২০২৬ (রোজ শুক্রবার/২৫ জিলহজ) বাদ মাগরিব হতে আজিমপুর দায়রা শরীফ প্রাঙ্গণে এই রুহানী মাহফিল অনুষ্ঠিত হবে।

দায়রা শরীফ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আয়োজিত এই স্মারক মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত এবং আউলিয়ায়ে কেরামের শানে বিশেষ কাসিদা পরিবেশন করা হবে। পরবর্তীতে হযরত শাহ সুফী সাইয়্যেদ আহমাদুল্লাহ (জুবায়ের) রহ.-এর পুণ্যময় জীবন, ইসলাম ও তাসাউউফের প্রচার-প্রসারে তাঁর অবদান বিষয়ে বিশেষ আলোচনা পেশ করা হবে।‌

আজিমপুর দায়রা শরীফের পক্ষ থেকে দরবারের ভক্তবৃন্দ ও সুফি জনতাকে যথাসময়ে মাহফিলে উপস্থিত থেকে ফয়েজ ও বরকত হাসিল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত