হযরত শাহজালালের মাজার জেয়ারত বিষয়ে রবার্ট লিন্ডসে

 

রবার্ট লিন্ডসে (১৭৫৪-১৮৩৬) ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক আমলের একজন কর্মকর্তা, যিনি ১৭৭৮ থেকে ১৭৯০ সাল পর্যন্ত সিলেটে ‘সুপ্রাভাইজর’, কালেক্টর ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিলেটে চুনাপাথর, হাতি, বেত ও সুপারির ব্যক্তিগত ব্যবসায় জড়িয়ে পড়েন এবং বিপুল বিত্ত অর্জন করেন। নিজ ব্যবসায়িক স্বার্থ রক্ষায় তিনি স্থানীয় জনগণের ওপর দমন-পীড়ন চালাতেন বলে জানা যায়।

তার শাসনামলে ১৭৮২ সালে সিলেটে কোম্পানি শাসনের বিরুদ্ধে পীরজাদা (সৈয়দ হাদী ও সৈয়দ মাহদী) এর নেতৃত্বে এক ঐতিহাসিক জনবিদ্রোহ সংঘটিত হয়, যা লিন্ডসে কঠোরভাবে দমন করেন। ১৮৪০ সালে প্রকাশিত তার আত্মজীবনী থেকে তৎকালীন সিলেটের কৃষি, শিল্প, বনাঞ্চল এবং হযরত শাহজালালের মাজারসহ আর্থ-সামাজিক অবস্থার গুরুত্বপূর্ণ বিবরণ পাওয়া যায়। ১৮৩৬ সালে স্কটল্যান্ডে তাঁর মৃত্যু হয়।

লিন্ডসে যখন দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রথম সিলেটে আসেন তখন সর্বপ্রথম তিনি হযরত শাহজালালের মাজার জেয়ারত করেন। এই স্মৃতিকথা ও মাজার জেয়ারতের রেওয়াজ নিয়েই তিনি ১৮৪০ সালে প্রকাশিত তার আত্মজীবনীতে উক্তি করেন:

“প্রচলিত প্রথা অনুযায়ী আমি খালি পায়ে দরগাহ শরীফে গিয়ে পাঁচটি স্বর্ণমুদ্রা নেয়াজ হিসেবে দিয়ে আসি। অতঃপর অভিষিক্ত হয়ে প্রজাদের আনুগত্য গ্রহণ করি। এই সময় ইন্ডিয়ার বিভিন্ন স্থান হতে দর্শনার্থীরা দরগাহ শরীফে মাজার জেয়ারত করতে আসতেন। এবং নতুন কালেক্টর আসলেই তার প্রধান ও প্রথম কর্তব্য ছিল দরগাহ শরীফে জিয়ারত করে হযরত শাহজালালের প্রতি সম্মান প্রদর্শন করা।”

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত