আফ্রিকার মালাউইতে দাওয়াতে ইসলামির মাওলানা উসমান মাদানির হাতে ৮ জনের ইসলাম গ্রহণ

 

আফ্রিকার দেশ মালাউইতে ইসলামের শাশ্বত ও শান্তির বাণীতে উদ্বুদ্ধ হয়ে একই সাথে ৮ জন স্থানীয় অধিবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত ৬ মে (২০২৬) থোন্দওয়ে অঞ্চলে দাওয়াতে ইসলামির প্রখ্যাত দাঈ মাওলানা উসমান মাদানির হাতে তাঁরা পবিত্র কালিমা পাঠ করে নতুন জীবনের সূচনা করেন।

এক আবেগঘন পরিবেশে মাওলানা উসমান মাদানি নবদীক্ষিত ৮ জন ব্যক্তিকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ইসলামের মূলমন্ত্র, কালিমায়ে তৈয়বা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ পাঠ করান। দাওয়াতে ইসলামির নিজস্ব শৈলীতে পরিচালিত এই অনুষ্ঠানে কালিমার প্রতিটি শব্দ উচ্চারণের সময় এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। ইসলাম গ্রহণের পর নবদীক্ষিতরা মাওলানা উসমান মাদানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দাওয়াতে ইসলামির পক্ষ থেকে জানানো হয়েছে, আফ্রিকার বিভিন্ন দেশে দ্বীনি দাওয়াত ও সুন্নতে রাসুলের প্রসারে মাওলানা উসমান মাদানি এবং তাঁর টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মালাউইয়ের এই প্রত্যন্ত অঞ্চলে স্থানীয়দের মাঝে ইসলামের মহান আদর্শগুলো তুলে ধরা হয়, যা তাঁদেরকে এই পবিত্র ধর্ম গ্রহণের প্রতি উৎসাহিত করেছে।

মাওলানা উসমান মাদানির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা যায়, ইসলাম গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে মাওলানা উসমান মাদানি নবদীক্ষিত মুসলিম ভাইদের সাথে মুসাফাহা ও কোলাকুলি করেন। বিভেদহীন এক মানবিক ভ্রাতৃত্বের দৃশ্য সেখানে উপস্থিত স্থানীয়দেরও মুগ্ধ করে। দাওয়াতে ইসলামির ‘ওয়েলকাম টু ইসলাম’ ক্যাম্পেইনের আওতায় এই ৮ জন ব্যক্তিকে প্রয়োজনীয় প্রাথমিক দ্বীনি শিক্ষা ও নির্দেশিকা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

শেষ পর্যায়ে মাওলানা উসমান মাদানি নবদীক্ষিতদের ইমানের ওপর অটল থাকার এবং বিশ্বজুড়ে ইসলামের হেদায়েতের আলো ছড়িয়ে দেয়ার প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত